কবিতা প্রেম মানে
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ
Review This Poem

প্রেম মানে
————–
—নজরুল ইসলাম খান

প্রেম মানে,
কিছুক্ষণ বিনোদন আজকাল ।
প্রেম মানে,
ফোনে থাকা সকাল -দুপুর- বিকাল ।
প্রেম মানে,
পার্কের বেঞ্চিতে পাশাপাশি বসা।
প্রেম মানে,
ঘোরাঘুরি -বাজেকাজে অর্থ খসা।
প্রেম মানে,
প্রয়োজনে কাউকে নিকটে ডাকা ।
প্রেম মানে,
সময় কাটাতে কারো কাছে থাকা।
প্রেম মানে,
শরীরের স্পর্শে জাগা শিহরণ।
প্রেম মানে,
কিছুটা অন্য জগতে বিচরণ।

তারপরেই পরষ্পরের দোষত্রুটি খোঁজা ।
হঠাৎই মনে হওয়া একে অন্যের বোঝা ।
এরপরেই শুরু হওয়া কথা কাটাকাটি।
দশ নম্বর বিপদ সংকেতে ঝগড়াঝাটি ।
শেষমেশ সবকিছু একেবারে বন্ধ।
টাকা দেখে অন্যকেই বিয়েতে পছন্দ।

প্রেম মানে,
আগের মতন নয় সুখ বর্জন ।
বরং অধিক সুখের জন্য প্রেমকেই বিসর্জন।

প্রেম মানে,
বর্তমানে এই হলো কিছু তথ্য ।
তার বেশি দেখি না আর প্রেমের মাঝে সত্য ।

১৫/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted