কবিতা নারীর জন্য
কবি মোহন দাস
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

তাঁর স্পর্শে পাথরও রূপান্তরিত হয় প্রাসাদে
মরুভুমিতে জন্ম নেয় নদী
মৃত বৃক্ষের শাখায় শাখায় দুলে ওঠে ফুল

ডিম থেকে পাখিদের নতুন বাচ্চা হয়।

এরূপ দুটি সবুজ হাত পেয়েছে যে দুটি ভেজাচোখ
এরূপ দুটি পদ্মসমান চরণ পেয়েছে 
যে গৃহকোণ

সেই দুটি চোখ কেন অন্ধ
কেন সেই গৃহদ্বার বন্ধ আজ তার জন্য, ভগবান ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted