বাংলা কবিতা, পাখি কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা পাখি
কবি মিজান মোহাম্মদ
সময় ১৩ নভেম্বর, ২০১৯, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ

জানো,
আমি ভীষণ অভদ্র। আমার আততায়ী আত্মা। খুবলে খাওয়ার আকাঙ্খা মনে; শকুন চোখের লুলুপ দৃষ্টি।

তবুও- আমি
হেরে যাই
প্রেমে
অপ্রেমে
ভালোবাসায়....

তোমার সামনে এসে দাঁড়ালেই,
চোখে প্রেম নামে- সসম্মানে
নিজেকে বড্ড প্রেমিক প্রেমিক লাগে।

তুমি-
প্রেমিক বুকে গাছ লাগাও
সেবায়, আনুগত্যে প্রেম ফোটে...

তুমি-
বুকে পোষা পাখি!
বুক জুড়ে থেকো;
উড়ে যেও নাহ্...

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments