বাংলা কবিতা, তুমি বললে কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা তুমি বললে
কবি মিজান মোহাম্মদ
সময় ৩০ মার্চ, ২০২০, সন্ধ্যা
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

শুরু’র হিসেব অগণিত;
তুমি রেখো অন্তে বিশ্বাস
বলবোনা আমি;
দিচ্ছিনা আশ্বাস
চন্দ্র, সূর্য, তারা এনে দিবো
তবে, জেনো-
ডাকলে তুমি- স্ব-শরীরে হাজির হয়ে যাবো।

তুমি বললে- পেরিয়ে যাবো
পাহাড়-সমুদ্দুর; বাঁধা-বিপত্তি যত
তুমি বললে- ঠ্যাং জোড়া উর্ধমুখি করে,
ঝুলে যাবো রিমান্ডের আসামির মত!

তুমি বললে- লিখে দিবো
প্রেমের হাজারো দীর্ঘ কবিতা।

তুমি বললে- হবো শাড়ির আঁচল,
আঙ্গুল গোণা কুচি!
তুমি বললে- তোমার কোঁকড়া চুলের বেণী হবো
তুমি বললে- তোমার খোপার ভাঁজের ফুল হয়ে যাবো।

তুমি বললে- ঠোঁটের বাঁচাতে হাসি
বদলে দিবো অভ্যাসের সংবিধান
তুমি চাইলে- বলবো ভালোবাসি
হাসতে হাসতে দিবো নিজ প্রাণ!

পরার্থে;

তুমি
সুর
তাল
লয় হয়ো’না
ভুল করো’না-
চাঁদ হয়ো না
ফুল হয়ো না
হয়ো’না প্রজাপতি!

তুমি বরং – কফিন হয়ে
আমার পোড়া হৃদয়’খানা;
বুকে, আগলে রেখে দিও…

guest
0 Comments
Newest
Oldest Most Voted