বাংলা কবিতা, চারাগাছ কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা চারাগাছ
কবি মিয়াজান কবির
কাব্যগ্রন্থ মিয়াজান কবির
সময় ২৩ শে মার্চ, ২০১৬।
উৎসর্গ প্রত্যেকটি জীবনকে।
লিখার স্থান ৬০ফিট রোড, মিরপুর, ঢাকা।
সম্পৃক্ততা জীবন চক্র।
3.5/5 - (2 votes)

ছোট্ট গাছের চারা রোপন করেছে,
দেখে অনেকটা তরুণাস্থি লাগে।
বেড়ে চলে প্রতিনিয়ত মৃত্যু পর্যন্ত।
কখনো বা আকারে, আবার কখনো বা অস্থিমজ্জায়।

আশেপাশে পরিবর্তন চলে পরিবেশে।
চারাগাছ বড় হয়!
কিন্তু কেন বৈশাখের ঝড়ে বর্ষা চলে আসে?
শীত আর ফাল্গুনের অপেক্ষায়।

চারাগাছ বড় হয়!
কারো জন্য প্রতীক্ষায়।
আকাশটা রঙীন হয়,
সবুজে ডালা মেলে জড়তার শুরু হয়।

চারাগাছ বড় হয়!
বসন্ত চলে যায়, পাতাগুলো ঝরে যায়।
কাঠ-কয়লায় পুড়ে ছাই, হাহাকার রয়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted