কবিতা তুমি জানতেও পারবেনা
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় প্রেম, বিরহ
1/5 - (1 vote)

একটি ছেলে আজও এই শহরে থাকে,
ভীষণ অদ্ভুত সেই ছেলেটা
খুব রহস্যময়, আশ্চর্য, ধুসর নিথর তার চোখদুটো।
বয়স বাড়েনা তার।
নিঃসঙ্গ, বিবর্ণ,ছন্নছাড়া।
প্রেমের অগ্নিদীপিত অপার্থিব ছোয়া যাকে করেছে এক আকাশের মতো নিঃস্ব শূন্য সর্বস্বহারা।
অথচ তুমি কখনো জানতেও পারবেনা তা….
একটি ছেলে আজও এই শহরে নীল কষ্ট ভেজা নিঃসঙ্গ আনন্দ গুলোকে হৃদয়ের গহীনে পুড়ে স্মিত প্রসন্ন মুখে তাকিয়ে থাকে আকাশপানে।
আকাশপানে উদাসচোখে তাকিয়ে দেখে আকাশময় ছড়িয়ে থাকা তোমার স্নিগ্ধ মুখচ্ছটা।
তোমার অতলান্ত চুল
শুভ্র মুখকান্তি
নীলচে চোখের অপার্থিব টানে আজও তার রাত কেটে যায়,
দিন কেটে যায়।
অপেক্ষা গুলো আজও তার আকাশছোঁয়া।
অথচ,
অথচ তুমি কখনো জানতেও পারবেনা তা…
একটি ছেলে এই শহরে সেই কবেই ছেড়েছে ঘর।
পথের মানুষ আপন হয়েছে যার,
আপন হয়েছে পর।
পাখির মতো আশ্চর্য সুনির্মল যার মন,
স্নিগ্ধ কোনো প্রজাতির মতো যার হৃদয়,
প্রেমের আগুন নীল স্নিগ্ধ শানিত বিভা যাকে করেছে এক আকাশের মতো সহজ, গভীর, মহান,প্রশস্ত উদারচেতা।
অথচ তুমি কখনোওও জানতেও পারবেনা তা….
একটি ছেলে
একটি ছেলে তোমাকে না পাওয়ার দুঃখ ভেজা হিমস্নিগ্ধ দুঃখগুলোকে আকাশময় ছড়িয়ে দিয়ে সেই কবেই কবি হয়ে গেছে।
লিখে যাচ্ছে একটির পর একটি কবিতা।
আগুনস্নিগ্ধ আশ্চর্য সেইসব কবিতা
কবিতায় শহর ডুবে যাবে একদিন।
অথচ…
অথচ তুমি কখনো জানতেও পারবেনা তা……….

একদিন আরো বুড়ো হবে এই পৃথিবী,
পৃথিবীর সব পাহাড় গুলো ক্ষয়ে যাবে,
সব নদীগুলো গতি হারাবে,
সব অরন্যগুলো বরফে ঢেকে যাবে,
পৃথিবীর চিরচেনা রুপ পাল্টে যাবে একদিন।
পৃথিবীতে ধেয়ে আসবে আরেকটি তুষারযুগ।
শহরের সব কোলাহল চাপা পড়বে সেই তুষারস্তুপে।
সেই ছেলেটি রয়ে যাবে এই নির্জন শহরে।
একলা,
শুধু তোমার জন্যে….
লিখে যাবে একটির পর একটি কষ্টার্ধ্ব কবিতা।
অথচ,
অথচ তুমি কখনো জানতেও পারবেনা তা।
জানতেও পারবেনা……………

guest
0 Comments
Newest
Oldest Most Voted