কবিতা জীবনের মানে
কবি মেহেদী হাসান রানা
সময় এপ্রিল,২০২৪,মধ্যরাত
উৎসর্গ নিজেকে
লিখার স্থান সাইনবোর্ড, নারায়নগঞ্জ।
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কারো কাছে জীবন মানে রাজসিংহাসন
কেউ বা আবার মনে করে কাড়ি কাড়ি ধন
কারো কাছে জমিজমা সুন্দরী সব নারী
নারীর কাছে জীবন মানে শাড়ী গয়না রূপচর্চা ও বিলাসবহুল বাড়ী
অনেকে আবার মনে করে গ্যারেজ ভর্তি সব নামীব্যান্ডের গাড়ী।

কারো কাছে জীবন মানে দু মুঠো ভাত
কারো কাছে নিরাপদ থাকার জন্য মাথার উপর ছাদ,
প্রেমিকের কাছে জীবন মানে সঙ্গীর সাথে জোছনা ঝরা সুন্দর একটি রাত
নিঃসঙ্গতায় জীবন মানে বিশ্বাসযোগ্য এক জোড়া হাত।

পিতা-মাতার কাছে জীবন মানে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ
সন্তানের কাছে জীবন মানে পিতা-মাতার হাসি ভরা মুখ
তাতেই তো লুকিয়ে আছে জীবনের সব সুখ
জীবন মানে দুঃখ সুখের অপূর্ব সমাহার।

ক্ষুদার্থের কাছে জীবন মানে একটু কিছু আহার
ভ্রমণপিয়াসুর জীবন মানে সমুদ্র আর পাহাড়
কবি-র কাছে জীবন মানে অদৃশ্য মোহনীয় মোহিনীর চোখজোড়া,
ব্যর্থ ব্যক্তির কাছে দেখো জীবন হয়েছে বিষফোড়া।

ব্যর্থতায় জীবন মানে আবার শুরু করা
হেরে গেলেই কি নিজ ইচ্ছায় যেতে হবে মারা,
তাকিয়ে দেখো ইতিহাসে ব্যর্থ কে কে হয় নি
ছিলো যত মহারথী তারা কি দুঃখ কষ্ট সয় নি।

পথঘাট আর অন্যের মাঝে পাবে না জীবনের অর্থ
প্রত্যেকের মাঝেই লুকিয়ে আছে নিজস্ব জীবনের শর্ত,
তোমার চেয়ে বেশি বলো তোমায় আর কে জানে
তোমার অন্তরেই সুপ্ত দেখো তোমার জীবনের মানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted