কবিতা হায় গণতন্ত্র
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

ওই অস্ত্র
ওই মন্ত্র তুলে ধর বোনেরা
মণিপুরে ঘুমিয়ে যাওয়া
মায়েরা ক্লান্ত আজ……

ওই বাতাসের মন্ত্র দিলাম
ও দেশে
আগুণ ফলে,ছড়িয়ে পড়া উত্তাপ
পৌঁছে দেব
বোনেরা তপ্ত হও…….

ও মাটিতে দ্রোহ ফলে
পৃথিবীর বুক চিরে লক্ষ কোটি
সীতা দামিনী পাঞ্চালীরা
উঠে এসেছে আজ
সারিবদ্ধভাবে……

ওই মন্ত্র
ওই শস্ত্রে শাণিত হও বোনেরা
আজ নাহয় তীক্ষ্ম হোক
কিংবদন্তীর প্রতিবাদ
তীব্র হোক্ ভ্রুকুটি,ভস্মের ছাই ফুঁড়ে
উঠে এস তাপসী প্রিয়াংকা মালিনীরা

একযোগের উচ্চারণে
জেগে উঠুক মণিপুরের মা’
তারপর বোনেরা
আমরাও নিস্পৃহ হবো
তোমার পাশে এসে দাঁড়াবো খানিক………..

guest
0 Comments
Newest
Oldest Most Voted