কবিতা দেখনি যা তা কেবল মহাভ্রূণ
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় অন্যান্য

কবিতা : দেখনি যা তা কেবল মহাভ্রূণ

খনন করেছ কি, হৃদয়ের আনাচ কানাচ
গোটা বিশ্ব এখানে রয়েছে
ফসফেট,হাড়, রক্ত,মাংস, যন্ত্রণা কোলাজ ?
টের পাও নড়ে চড়ে কোন গল্প বলে
যতটা বলেছ ,বলনি যা তার থেকে বেশি
রক্তে রয়েছে,জেনেটিক হয়ে
অতিক্রম করনি, যা করেছ ক্ষুদ্রাংশটুক তার
বাকিটা শুধুই পরিক্রমার !
হাড়ের ট্রাফিক জোট কোন কথা
বুকের ভেতর ?
কোন সড়কের মঞ্চে কে বুনেছে
অধর্ম ব্যারোজ,কোন কষ্ট কতটুক অশ্রুমোচন
দলবদ্ধ হয়ে আছে তার সঠিক হিসেব --
ছুঁয়েছ পঞ্জর ? কি দেখেছ টিক মার্ক
হার্ট শেপ লালাভ জগতে --
চেয়েছ যা তার থেকে বেশি মজ্জার ভেতর
রয়েছে মিলিয়ে,হা হুতাশগুলো
আক্রমণী রোগের মতন,ছুঁলেই সন্ত্রাস !
যা দেখেছ সব তার ছিল,দেখনি যা
সে কেবল মহাভ্রূণ গতির ভেতর
মহাজোনে নেড়েছে বিস্ময়,তুমি তার গবেষক !!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments