কবিতা আবর্তন – ১
কবি মল্লিকা রায়
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা জীবনমুখী
Review This Poem

আমাকে নজরবন্দী করা হল
পেজ জুড়ে গুপ্তচর
প্রতিটি ওয়ার্ড জুড়ে, প্রতি ক্ষণ প্রতিটি সময়

বাতিল রিপোর্ট শুধু কৈকেয়ী মন্ত্রবল
ঠেকে গেছে মেধা এসে
প্রশ্ন তালিকায়,মন্ত্র শুধু মন্ত্রবল
কোন শংসা নেই আর
নেই কোন তালিকায় প্রেমিক প্রবর!

কাটাছেড়া আমি এক
সৃষ্টিহীন প্রাণ আছে জিঘাংসার দলে
যা লিখেছি মূল্যহীন
কৌতুক বড়জোড় হাস্যকর বকলম বলে
যে এসেছে মন জুড়ে পায় নি সম্মাণ
কাটাছেড়া মন তার
ফিরে গেছে অবেলায় এমনই প্রহরা
কাকে বাসি কতটুক কতটা চুম্বন
কতবার প্রেম বলে করেছি দহন

কাটাকুটি হয়ে গেছে খবরদারিও
এতে নাকি
জমিদার প্রথার স্খালন!
জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি সব
শিক্ষাক্ষত্র তালিকার এদত ভূমিকা
নজরবন্দী আমি তাহাদের
ভূমিকর, রাজস্বের নিষেধ বারণ ।

কে ঢুকেছে কেন ঢোকে অবোধ শিশুটি
কে লিখেছে কেন লেখে বেয়াদপ অতি
পেজ খুটে দেখা চাই
শব্দ জুড়ে শ্লোক জুড়ে কারো নাম
প্রেম কোন যদি থাকে, থেকে যায়
গুপ্তচর সজাগ প্রহর
গুপ্ত তালা চাবির খবর, সোনাদানা
সিন্দুক রহস্য যদি জুটে যায়
থাকে যদি কারো নাম উড়ন্ত চুম্বন
আর আছে? কিছু নাই
পাঞ্জা পাকানো শুধু উসখুস তালু

তাই হে বঙ্গ রতন………

guest
0 Comments
Newest
Oldest Most Voted