কবিতা ভালোবাসি -২০৫১
কবি মাখন সরকার
সময় ১১ঃ৫০রাত।
লিখার স্থান জালালাবাদ ক্যান্টনমেন্ট
Review This Poem

নদী যেমন ঝর্ণা কে ভালোবাসে
ঠিক তার বিপরীতে
একটু
আমি তোমাকে ভালোবাসি !
অথবা
বৃষ্টি যেমন মেঘ কে ভালোবাসে
ঝড়ে যাওয়ার আগের মুহূর্তে
তারে-চে একটু বেশি,
আমি তোমাকে ভালোবাসি!
অথবা
সুর্য ডোবার আগে সন্ধ্যে যেমন গোধুলিতে মিশে যায়
তারপর,
চাঁদের নক্ষত্রের সাথে যে ভাবে মিশে দৃৃশ্যমান মেঘে ভেলা ভাসিয়া
নিয়ে যায় দূর গহ্বরে,
আসা-যাওয়া মাঝেই হঠাৎ মেঘ ডেকে বৃষ্টিতে ভিজে যাওয়ার
মাঝেও
আমি তোমাকে ভালোবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted