কবিতা আমাদের পৃথিবীতে
কবি লতিফুর রহমান প্রামানিক
উৎসর্গ তোমাকে
লিখার স্থান বাড়িতে
সম্পৃক্ততা অনুভব
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ, রূপক
5/5 - (1 vote)

আমাদের পৃথিবীতে আর হয়তো মানুষ নেই।
ঘুরে ঘুরে তুমি ফিরে আসো,
আমিও আসি ফিরে।
আমরা ফিরে ফিরে আসি নক্ষত্রের মতো,
শালিক, ফিঙ্গে আর দোয়েলের চেনা নীড়ের মতো।
আর তুমি ও ফিরে আসো তাই।
আমরা মুখোমুখি হই,
অনন্তকাল ধরে,
আমাদের ফিরে আসা তবুও ,
প্রতিবার নতুন আর রঙ্গিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted