বাংলা কবিতা, দিন নিভে গ্যালে কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
Review This Poem

তোমার লালার মতোন আঁঠালো জোৎস্নায়-
আমরা নেবে পড়ি,
চাঁদ এসে থালা ভরে ঢেলে দেয় রঙ-                         
দ্যাখো! দ্যাখো!-
তোমার ওই রুপোলী উজ্জ্বল মুখ-
যেন মূক এক চাঁদ হয়ে আছে- পৃথিবীর কাছে!                         
শেষবার চাঁদ এসে গ্যালে, পৃথিবীর জারুলের বনে-
যেন চিত্রা হরিণেরা চিত্রল বেস্টনী ঘিরে থাকে-
মেহগনির নিবিড় পাতায় সিল্কের মতো সাঁসাঁ করে চাঁদ-
কোনো এক বোষ্টম-বোষ্টমী হিমগায়ে গান গায়-
এক বাউল সুনিপুণ দাদরায় দোতারা বাজায়-
তোমার ওই অদ্ভুত মার্লো আঙুরের মতো চোখ-
অঙ্গার ঝরে পড়ে অঙ্গে-
মনে হয়,
পৃথিবীর কুটিরে আমরা এই অষ্টমী চাঁদ করে আশ্রয়-
অসবুজ গালিচায় পাশাপাশি নামি-
একান্ত নিরবে পৃথিবীর শেষ জুটি; ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments