বাংলা কবিতা, তোমারে দেখেছি কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

তোমারে দেখেছি আমি-
যেমন ওয়ালথার পিপি বুকে এসে ঠেস দিলে-
মুখ মনে পড়ে মৃত্যুর;
তেমন তোমার মুখখানি ভেসে ওঠে লিথাল বুলেটের মতো মগজে-
এই নির্জনে একখানা পৃষ্ঠা অবিরত ভরে যায়-
যেন আসমান উপচায়ে পড়ে সরব বৃষ্টি ও অক্ষর – এইখানে তোমার ওষ্ঠে প্রস্ফুটিত পদ্ম; অজর।

তোমার উলম্ব শরীর; তরবারির মতো পদানত করে অনত যুবকের মগজ,
রিকশা, ফুটপাত- অ-জড় কবিতার সাথে ধেয়ে আসে সাইমুম ঝড়-
মেঘ- পাজাকোলা, পায়জামা, ফুল ও হকারের টিশার্ট ছাপানো উন্মুক্ত পাঁজর।
এইসব ফিকে হয়ে আসে,
দৃষ্টিতে যখন তোমার আশ্চর্য উজ্জ্বল মুখ প্রদীপের স্বরে কেঁপে কেঁপে ওঠে- 

            এক্ষণে রাস্তায়; তুমি চাইলেই জানতে পারো- নার্সিং, মর্গ, হসপিটাল, লাশবাহী ফ্রিজিং গাড়ি- কিভাবে মৃতেরা ওঠানামা করে- এইখানে মৃত্যু, উত্তাপ কোলাহলে বেড়ে ওঠে, ধ্বসে যায় প্রেম অনেক-   
আমি কেঁপে কেঁপে উঠি, দেখি- আসমানে জমে আছে; হতাশা’র মেঘ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments