কবিতা এখন আমার কেমন লাগে
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় অন্যান্য
3.8/5 - (6 votes)

এখন আমি কোথায় থাকি কেউ জানে না, কেউ জানে না- ভালোবাসা যেমন বাজে বুকের ভিতর, কোথায় কারো হৃদয় ভাঙে আওয়াজ ছাড়াই, কেউ জানে না। এখন আমি কেমনতর বিষণ্ণ হই, কেমন করে তাকিয়ে থাকি চাঁদের ছায়ায়, কেমন দেখায় রাত জাগা কোন বিরাণ সড়ক, কেমন করে জাপটে থাকে কষ্ট আমায়, কেউ জানে না। আমি এখন বৃষ্টি হাতে দাঁড়িয়ে থাকি যখন তখন দুপুরবেলায়, তোমার শুধু অভাব লাগে, ভান করে চোখ মুছিও আমি, জল আসেনা, জল আসেনা। বুকের ভিতর ভীষণ ভাঙন, ঢেউ আসে না, কেউ আসে না, এখন আমার কেমন লাগে কেউ জানে না, কেউ জানে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted