বাংলা কবিতা, সঙমঞ্চ কবিতা, কবি কাজী সাদমান আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা সঙমঞ্চ
কবি কাজী সাদমান আহমেদ
সময় ২০১৯
লিখার স্থান মিরপুর,ঢাকা
কবিতার বিষয় বিরহ
5/5 - (1 vote)

মহকালীন মঞ্চ নাটকে ভালোই সঙ সেজেছিলাম,
কিন্তু সঙ হয়ে অনুভূতি প্রকাশ
যে বামুন হয়ে চাঁদ আকাঙ্ক্ষার চেয়ো বড় অপরাধ।

নিঃশ্বাস আদালতে পাপী হয়ে এখন
সঙ হতে কয়েদ জীবন ভোগের দিকে।

আমার লাশ বাতাসে না ভাসলেও ঐ
নীথর দেহে জড়িয়ে থাকা মাংস গুলো জানান দেবে,
আমার প্রেম ঠুনকো ছিল না,
আমার প্রেম ঠুনকো ছিল না।

কিন্তু মহারাজ,
নাটক পর্দা নামলেও সে আমার হয় না
নীলপদ্ম গুলো লুকিয়ে রাখে হাতের কোঠোরে
কিন্তু এ অবুঝ ভালবাসা আমার তো বোঝেনা,
নীলপদ্ম নয়,ক্যানারীর সবগুলো রঙ ও ফুল
তার নামে জপেছি ত্রিকাল।

আজ‌ ই শেষ নিঃশ্বাসের সাথে বেরূবে
ফুসফুসে জমে থাকা সব পাপ,
ইতিহাসের পাতায় আমার নামের ভাঁজ খুলবে
পাপীর অধ্যায় জানতে
রক্তাক্ত দেহটা যুগান্তরের থুথু ভোগ করবে,
কলঙ্ক নামে।

কিন্তু মহারাজ, শেষ শাস ফেলার পূর্বে
একটি বার শুধু বলে দিন,
প্রিয়তমা কে ভালবাসে সত্যিই কি পাপ করেছি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted