কবিতা রাক্ষসফুল
কবি জুনায়েদ বি. রাহমান
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

বহুকাল পূর্ণিমা না-দেখা একজোড়া অন্ধকার চোখে
‘আস্তএকটা চন্দ্রপুকুর গিলে ফেলার কল্পনা’
ব্যাপারটাকে তুমি তাচ্ছিল্য করতে পারো না, হে পীর মহামতি

আমি দেখেছি,
খিদে জেগে উঠলে তোমার মস্তিষ্কেও কলি মেলে রাক্ষসফুল।

২.

সাড়ে সাতটা রাক্ষসফুল হত্যার দন্ড নিয়ে কোনোএক মহামতি মেনহেত ক্রমশ এগুচ্ছেন-
‘ছেড়ে যাওয়ার পথ ধরে’

তাঁর চোখেমুখে কোনো রঙ নেই!
তাঁর চোখেমুখে কোনো খিদে নেই!
কে


দূর থেকে ভেসে ভেসে আসছে মৃতসমস্ত রাক্ষসফুল মাড়িয়ে যাওয়ার মর্মরধ্বনি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted