কবিতা কবি কাব্য
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৪/০৭/২০২১
5/5 - (1 vote)

কৃত্তিকা ছন্দ ৩+৩ শব্দ
৪ শব্দ

আছে কবি যত – গান লেখে শত
নদী গিরি রূপে শোভা,
নর নারী দেখে -নানা রঙ মেখে
নভে জ্বলে খুব নোভা।

নদী বয়ে চলে -জল কল কলে
পাখি গায় কত গান,
ফুল ফুটে আছে – নানা গাছে গাছে
দেখে ভরে গেছে প্রাণ।

দেখে ভালো ছবি – গান লেখে কবি
লাগে খুব মোর ভালো,
ধরা নব সাজে – রাতে শুধু বাজে
ঢোল ঢাকে শব্দ আলো।

নানা খেলা করে – পথ খানি ধরে
যাবে চলে ভাই বাড়ি,
মন ছুয়ে যাই – নানা ফুল তাই
কেনে নব নব গাড়ি।

দেখে শেখা তবে – এই না ভবে
মনে হয়ে যাই নদী,
তারে যদি পাই – কিছু নাহি চাই
তাতে জয়ী হই যদি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted