বাংলা কবিতা, অচল প্রেমের পদ্য - ১১ কবিতা, কবি হেলাল হাফিজ | কবিতা অঞ্চল
কবিতা অচল প্রেমের পদ্য – ১১
কবি হেলাল হাফিজ
কাব্যগ্রন্থ কবিতা একাত্তর
কবিতার বিষয় প্রেম
4.5/5 - (2 votes)
যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে,
কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে
সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়।
 
হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন
নাজুক পরিস্থিতির মুখোমুখি,
নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে
     না পারার কষ্ট কি আমারই কম!
 
মনে হয় মরণের পাখা গজিয়েছে।
guest
0 Comments
Newest
Oldest Most Voted