কবিতা কর্কটক্রান্তি রেখা
কবি হাসিবুর রেজা কল্লোল
কাব্যগ্রন্থ আত্মপ্রতিকৃতি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

কর্কটক্রান্তি রেখার মাঝবরাবর
ঠিক নিচে মিলে যায় দুটো শরীর,
তপ্ত ‍সূর্য ছায়া দেয়,
তৃপ্ত নর আর নারী
আবেগে-আবেশে
রাজ্যের ঘুমমাখা শরীর নিয়ে
অপেক্ষা করে একটা ঝড়ের,
এক আকাশ ঝুম বৃষ্টির!
জন্ম নেবে পৃথিবীর প্রথম মনুষ্য সন্তান,
প্রথম পেমিক,
একাকীত্বের রোগাক্রান্ত কেউ একজন!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
আলমগীর সরকার লিটন
1 year ago

চমৎকার এক অনুভব