কবিতা মৌসুমী ধান
কবি হাকিকুর রহমান
3/5 - (1 vote)

পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে
চলছে চাষী মাঠের পানে ধেয়ে।

কাটতে হবে আসার আগে বান
বুনতে হবে নতুন করে ধান।

আগাম ধানে ফলন হবে ভালো
মনের মাঝে জাগে আশার আলো।

মৌসুম দেখে আবাদ করে যাওয়া
তাতেই কাপড় তাতেই হবে খাওয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted