কবিতা মায়ের কোল
কবি হাকিকুর রহমান
Review This Poem

শিশু-
জন্মানোর পরই দু’পায়ে হাঁটতে পারেনা,
প্রথমে হামাগুড়ি দেয়, তারপর হাঁটতে শিখে;

শিশু-
জন্মিয়েই্ দেখতে পায়না,
কিছুদিন দৃষ্টিহীন থাকে, তারপর দেখতে পায়;

শিশু-
জন্মানোর পরেই কথা বলতে পারেনা,
আগে অস্ফুট কথা বলে, তারপর স্পষ্ট কথা বলে;

শিশু-
জন্মিয়েই কাঁদতে পারে,
জানান দেয় পৃথিবীকে, আমি এসেছি!

শিশু-
জন্মানোর পরই গন্ধ শুঁকতে পারে,
মায়ের কোলকে খুঁজে নেবার জন্যে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted