কবিতা ব্যাপ্তি
কবি হাকিকুর রহমান
Review This Poem

ব্যাপ্তির মাঝে ব্যাপ্তিত হওয়ার
রহস্যটাকে খুঁজে,
মনের অজান্তে নিজেকে হারায়ে
সে কথাটা বুঝিনিযে।।

গতির মাঝেই নিহিত রয়েছে গতি,
পথের মাঝেই নিহিত রয়েছে পরিনতি।
ক্রান্তলগ্নে এসে দাঁড়িয়ে
সীমারেখা দেখিনিযে।।

শেখার অভাবে রয়ে গেছি চিরশিশু,
ভাবনাগুলো ছাড়েনিকো কভু পিছু।
সাগর বেলায় ঝিনুক কুড়ায়ে
দিবস গড়ালোযে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted