কবিতা পথের কথা
কবি হাকিকুর রহমান
Review This Poem

কান্না-হাসির এই মেলাতে
সময় কাটে কোন খেলাতে।

দিনের শেষে রাত্রি আসে
তারায় ভরা গগন হাসে।

কত জনার আনা গোনা
কত কিছুই যায়যে শোনা।

কাটেযে কাল এমনি করে
থাকেযে মন এমনি ভরে।

পথের কথা পথেই থাকুক
আগ বাড়িয়ে সামনে ডাকুক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted