কবিতা নীলাম্বরী
কবি হাকিকুর রহমান
Review This Poem

ওহে নীলাম্বরী পরিধেয়া,
হাঁটিছো তো ঘন বরষায়-
ফুটিছে কাননে কদম-কেয়া।

এসোহে সজল ঘন বাঁদল দিনে,
চিত্তে মম বাজিলো কি সুর-
নিতে পারিবো কি তাহারে চিনে।

সঘন মেঘেরা খেলিছে গগন চুমি,
পলকিয়া চাহি তাহাদের পানে-
নীচে দখিনা বাতাসে দুলিছে কাননভূমি।

চলিতেছো কোথা গুঁজে কুঞ্জলতা খোঁপার চুলে,
হেথা উদাস মনে রহিলাম বসি-
উছলি উঠে জলধারা বহতা নদীকুলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted