কবিতা ইচ্ছে
কবি হাকিকুর রহমান
4/5 - (1 vote)

ইচ্ছে ছিলো-
আয়নার প্রতিবিম্বে নিজেকে
আবার নতুন করে দেখবার।

কিন্তু তা সফল হলোনা-
কারণ, ঐ প্রতিবিম্বে তো আমি নেই,
ওটা হুবহু আমার বৈপরীত্য।

আমার ডান হয়েছে ওখানে বাম,
আর আমার বাম হয়েছে ওখানে ডান,
অনেক প্রচেষ্টার পরও
মিললোনা প্রতিবিম্বটা-
তাই, ইচ্ছেটা আমার আর পূরণ হলোনা।

তবুও নিবিষ্ট মনে
চেয়ে রই প্রতিবিম্বটার পানে,
দেবে কি সে আমারে
ভবিষ্যতের কোন বাণী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted