কবিতা অপ্রতিভ তিথি
কবি হাকিকুর রহমান
4/5 - (1 vote)

কি ভাবিয়া গাহিয়া উঠিলাম
নিকষে বাঁধা করুণ গীতি,
স্তব্ধিয়া চাহি নিলিমার পানে
দৃশ্যত হয় বরুণ স্মৃতি।

উদাসী সুরে গাহে কোন বয়াতি
নিমগ্ন চোখে চাহে তার নিয়তি,
শাখা পল্লবে মৃদু বহে সমীরণ
তবুও নির্লিপ্ততায় রহে, অপ্রতিভ তিথি।

কিসের আখরে তাহা যাই লিখে
নিলিমার পানে তবু চাই শিখে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted