কবিতা কালান্তর ব্যাধি
কবি ইতিমং মারমা
কাব্যগ্রন্থ কালান্তর ব্যাধি
সময় ১২ ডিসেম্বর, ২০১২ রাত ১১.২৫
লিখার স্থান চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, চকবাজার, চট্টগ্রাম।
সম্পৃক্ততা সম্পর্কের শুরুটার দিকে এক অস্পষ্টতা চিত্র ফুটে উঠার মুহূর্তে।
5/5 - (1 vote)

কথা বাক্যে ছিলেনা রাজি,
তিনটি শব্দের বহিঃপ্রকাশে।
তবুও মম চিত্তে চয়নরত রেখেছি,
তব প্রতিচ্ছবি।
নিঃশব্দ প্রতিমার মত,
নিঃসন্দেহে তাকিয়ে থেকেছিনু।
প্রতিক্ষার শেষ ছিলোনা আশার,
তিনটি শব্দের বহিঃপ্রকাশ শুনিতে।
পাল বিহীন তরীর পথযাত্রায়,
অনেক ত্যাগ, দুঃখ, কষ্ট বহন করিতে হয়েছে মোরে।
মহাকাল ভাবিয়াছি-
কেন মোর ছাড়িবার মন চাই না,
কেন মোর অকালে মিলিবে দেখা,
কেন মোর চিত্তে অনন্তকাল বেধেঁছিনু তারে,
কেন মোর সৎ চিন্তা, চেতনা দেখিয়াছি তারে লয়ে।
শত প্রশ্নের উত্তর কি ধরা দিবেনা ?
এই কেমন কায়ামনোবাক্য-
যা চাওয়ার কোন বৃথা খোঁজে পায় না।
মম কহিতে চাই-
ছাড়িয়া দাও মোরে
মম রত্ন বেলার তরে।
এইটুকুই চাহিয়া ছিলাম-
তোমার তরে,
একত্রে রত্নের আঁধার ভাঙবো বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted