কবিতা সত্যের সত্য ও সত্য
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১১ জুন, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

সত্য কি ধন খোঁজ রে মনা
উচ্চে রেখে শির,
সত্য বিনে রয় না ভালে
উন্নত তকদীর!

সত্য চির ধ্যান বা জ্ঞানের
স্বচ্ছ সজীব প্রাণ,
সত্য হলো সৎ ও সাধুর
দোজাহানের ত্রাণ!

সত্য সে যে শাশ্বত সুর
হীরক দ্যুতির ধার,
যায় কি রোখা সত্য বিনে
ঘোর আঁধারের ভার?

সত্য রা দম বুকের ছাতি
বিশ্বাসীদের পণ,
সত্য জনম সেই তো মরণ
অন্তরের স্পন্দন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted