| কবিতা | ভুলেও ভেবো না! (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৮ জুন, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বিরহ, রূপক |
যার দেয়া ঘাতে হারায়েছো তুমি চিরতরে কিছু হাসি,
ভুলেও ভেবো না অন্তর থেকে
তোমাকে সে কভু বলেছিলো ডেকে
’আমি হে বন্ধু সত্যিই তোরে খুব বেশী ভালোবাসি!’