| কবিতা | পুঁজি |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ০৭ মে ২০২০ |
| লিখার স্থান | সোনাপুর, নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, প্রেম, বিরহ |
হারিয়ে যাবার পরেও দেখি
আটকে আছো স্মৃতির জ্বালে;—
রোজ নিয়ত জানান দিচ্ছো
বুকের ভিতর আগুন জ্বেলে।
এত বড় অখিল মাঝে
তোমায় আমি কোথায় খুঁজি?
ছোট্ট আমার চরণ দুটি—
এইতো আমার কেবল পুঁজি।