Review This Poem

কারণে-অকারণে তুমি আমার
ভালো-মন্দে তুমি আমার
সময়-অসময়ে তুমি আমার
বাস্তবে-রূপকথায় তুমি আমার
সত্যয়-মিথ্যায় তুমি আমার
কোকিল ডাকা বসন্তে তুমি আমার
গ্ৰীষ্মে-শীতে তুমি আমার
শাওন রাতে তুমি আমার
এলোমেলো হওয়ার দিনে তুমি আমার
শেষ অপরাহ্ণের আলোয় তুমি আমার
ভূমিকম্পে বিশ্ব কেঁপে গেলেও তুমি আমার
সারাজীবন তুমি আমার
সামনের জন্মেও তুমি আমার—শুধু আমার।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/২/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments