কবিতা অনেকদিন আগের ভালোবাসা
কবি আমিনুল ইসলাম তুহিন
সময় ২৫ মে, ২০২০
লিখার স্থান ডেমরা
4.3/5 - (3 votes)

অনেকদিন আগে, নিজ হাতে গড়া ভালোবাসার সৌধ

বার্লিন দেয়াল মনে করে গুঁড়িয়ে দিয়েছি;

লাল গোলাপের ডগায় তাজা রক্ত মেখে

প্ল্যাকার্ডে মুক্তির স্লোগান এঁকেছি।

তারও অনেকদিন পরে,

নিগৃহীত হয়ে নিঃশেষিত হয়ে যাবার পরে,

মুক্তি এসেছিলো, ভালোবাসা এসেছিলো মাদকতা নিয়ে—

অকেজো মনে হয়েছে, গ্রহণ করিনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted