কবিতা বৃষ্টি ভেজা জ্যোৎস্না
কবি আবরার নূহান
সময় মে ২৯, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

বৃষ্টি ভেজা জ্যোৎস্নাময় আকাশ

চিরায়ত অন্ধকার ঘর দীর্ঘশ্বাসে ভারী

হাতড়ে বেড়ায় সুখ স্মৃতি

প্রিয় কোন অসুখ

মৃতপ্রায় প্রানে বিঁধায়

বেদনার আলপিন

বিষন্ন এই প্রহরে।

মাঝরাতে দুরন্ত বাতাস লন্ডভন্ড জানালার কপাট

দূরে ভেসে আসে রাতপাখি,ঝিঝি আর শিয়ালের ডাক!

মস্তিষ্কে জেগে উঠে পুরোনো বিষাদ

নোনা জলে অজান্তেই ভেসে যায় গাল

দীর্ঘশ্বাসের ঘরে বিষন্নতায়

স্তব্ধ বাক নির্বাক চাহনি

কেটে যায় সহস্র রাত।

বেঁচে থাকার আহবানে

মুয়াজ্জীন হাকে ফজরের ডাক

রাত্রি গুলো এমনি করে হয় ভোর।

বৃষ্টি ভেজা জ্যোৎস্নাময় আকাশ

যেন চিরায়ত মৃত্যুর রাত্রীবাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted