কবিতা একটি দুঃখের কবিতা
কবি আবরার নূহান
সময় মার্চ ০৪, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

দুঃখের কোন রং নেই
দুঃখ কিছু মানিয়ে নিই

দুঃখ থেকে পালিয়ে বেড়াই
দুঃখের এত রূপ নেই;
ব্যাস্ততা আর নতুন মুখের ভীড়ে
ঘুমন্ত ভলকানো হয়ে রয়!

দুঃখবোধ বিষন্নতা,
চোখ বুজলেই নিরুদ্দেশ
অনুভূতির ব্যবচ্ছেদ;

আরো কিছু দুঃখ আছে
গ্রাস করে হৃদয়ের দুয়ার
ভেঙে চুরে চুরমার
চাইলেই পালানো যায়না,
গাইডেড বুলেটের মত
ছিন্নভিন্ন করে মনের দুকূল।

এইসব দুঃখবোধ
বিরহের কবিতা
বিষন্ন কোন দুপুর
নিঃসঙ্গতা,
আর কিছু যন্ত্রনা।

হৃদয়ের উষ্ণতায়
প্রবল সাইক্লোন টর্নেডো জলোচ্ছ্বাস;
দম বন্ধ হয়ে আসে,
পাগল করে তোলে

তখন একটুখানি শ্বাসের প্রয়োজনে
প্রিয় কোন মুখের মায়ায়
শেষট্রেনে ফিরি বাড়ি।

আরো কিছুদিন,কয়েক বছর
প্রিয়দের মায়ায়
মৃত হয়ে বেঁচে রই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted