কবিতা মৃত্যু তার সমস্ত ক্লান্তি নিয়ে
কবি আবির আবরাজ
কাব্যগ্রন্থ হাওয়া গুমসুম, ফুটো না কুসুম
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

একটা ছবি আঁকলাম
ছবিতে থাকলো গাছ ও পাখি, নদী আর পথ, বাঘ এবং বাঘিনী

ক্লান্তি আমার চিন্তা থেকে রটে গেলো ছবিতে

পাখিটা ক্লান্ত হয়ে গেলো গাছের নিকটে
বাঘ বাঘিণীর কাছে

পথ গেলো নদীর দিকে নিজেকে ডোবাতে

মৃত্যু আঁকার পর ছবিটা পূর্ণ হয়ে গেলো
তার গন্তব্য আঁকা হলো না আর—
সমস্ত ক্লান্তি নিয়ে মৃত্যু—
তারপর হয়ে গেলো আমার…।

guest
0 Comments
Newest
Oldest Most Voted