বাংলা কবিতা, নিরাশ জগৎ কবিতা, কবি অদিত্য চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা নিরাশ জগৎ
কবি অদিত্য চৌধুরী
সময় ৫জুন,২০২০
লিখার স্থান মিরপুর
5/5 - (2 votes)

কিসের যেন নিস্তব্ধতা বাড়িয়ে দিচ্ছে
উদাসীনতা,
নিরব নগর ,শহুরে ভাগার মনকে দিচ্ছে যন্ত্রণা।
রাস্তার উপর নিরব ছায়া পরে আছে অসুস্থতায়,
আকাশ জুড়ে আনন্দতা বাড়িয়ে দিচ্ছে যন্ত্রনা।
উড়ে যাওয়া সময়গুলো আগলে রাখার ইচ্ছে যেন
বেড়ে যাচ্ছে হাহাকারের মহামারির আবরনে
পুরনো সেই হাসি মুখের শব্দ ভরা আর্তনাদ
মনের ভেতর জমে এসে বাড়িয়ে দিচ্ছে যন্ত্রনা।

হচ্ছে কেন এমন দশা জীবন মরছে নীল নকশায়,
শীতল কান্না ইন্দ্রিয়তে উৎসেচকের রচনা
আকাশ জুড়ে আনন্দতা বাড়িয়ে দিচ্ছে যন্ত্রনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted