| কবিতা | খুনি |
| কবি | মাহতাব বাঙ্গালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
ঈশ্বরকে পেতে হলে বিশ্বাস করতে হয়
বিশ্বাস করতে হয়- তোমার বিশ্বাসই আসল
তোমার ধর্মই ঈশ্বরের ধর্ম
তোমার বিশ্বাসের বাণী এসেছে ঈশ্বর থেকে
ঈশ্বরকে পেতে হলে প্রাধান্য দিতে হবে
ভালো কাজের চেয়েও প্রাধান্য দিতে হবে বিশ্বাসকে
শুধু ভালো কাজ দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবেনা
বিশ্বাসের মন্ত্র পাঠেই ঈশ্বর বাস করেন
ঈশ্বরকে পেতে হলে খুন করতে হয়
খুন করতে হয় পাপকে
খুন করতে হয় পাপীকে
আর পাপী হচ্ছে ভিন্ন মতাদর্শের মানুষজন
ঈশ্বর প্রিয় হতে হলে তুমি জানিয়ে দাও দুনিয়াকে-
তুমি বিশ্বাসী, তুমিই সত্য বিশ্বাসী
ভিন্ন মতাদর্শে বিশ্বাসীদের তুমিই খুনি
© মাহতাব বাঙ্গালী
২৬/০৪/২০২৬, চট্টগ্রাম