| কবিতা | জীবন সংসার |
| কবি | মাহতাব বাঙ্গালী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
অক্ষত ছিল, ভীষণ অক্ষত সমস্ত ধ্যান
পূর্ণ ঢাকা একটা সতেজ হৃদয়
-ঢেউয়ের সাতারে গোলাপ মিছিলে
উড়ে গেলো সমস্ত লজ্জা উদ্ভট আবেগে
নখরের প্রভাবে ক্ষত তৈরি চাঁদের উদরে
বার্ষিকী আয়োজন বৃষ্টির সাতারে
মেঘাচ্ছন্ন ইচ্ছার প্রলম্বিত খসড়া
রিক্ত আলোর অন্দরমহলে
চলে যায় এভাবে দুর্দিন
পদ্ম কন্টকের সম্ভাষণে
ফিরে আসেনা আর দ্রোপদী দ্বন্দ্ব
অচেনা প্রান্তরে কারবালা তৈরি হয় সংসারে
ইয়াজিদের সৈনিক আঘাত করে দ্বৈতবাদে
© মাহতাব বাঙ্গালী
০২রা ভাদ্র, ১৪৩৩ বাংলা
চট্টগ্রাম