কবিতা নৈ:শব্দের ইরোটিকা
কবি আজিজুল হক
সময় 21/11/26
উৎসর্গ অস্তিত্বহীন তাঁকে
লিখার স্থান কোচবিহার
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম
Review This Poem

ক্লিভিজের রসায়নে কৃষ্ণগহ্বর ঢেকে যায় অহরহ,
তোমার শরীরের গোপন উপত্যকায়
নেবুলার জন্ম হয়—
আর বিজ্ঞান দাঁড়িয়ে থাকে নির্বাক,
নিজের সূত্রের সামনে লজ্জিত এক নবী।

যৌনতা কোনো পাপের আয়াত নয়,
নয় কোনো স্বর্গের নিষিদ্ধ ফল;
এ এক আদিম তাসবিহ,
যেখানে দুই শরীরের সিজদায়
মহাবিশ্ব উচ্চারণ করে তার প্রথম মন্ত্র।

তোমার যোনি
কোনো পুরাণের অভিশপ্ত অরণ্য নয়,
কোনো ধর্মগ্রন্থের গোপন উপমা নয়;
সে এক স্বয়ংসম্পূর্ণ কসমস,
যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে
ব্রহ্মা, ইয়াহওয়ে, আল্লাহ,
তিন নামের সৃষ্টিতত্ত্বই
নতুন করে পরীক্ষাগারে প্রবেশ করে।

ঋগ্বেদের ঋষি কেন লুকিয়েছিল
নারীর কামনার স্বতন্ত্র মহিমা?
কেন মনুস্মৃতির বিধানে
নারীর শরীর হয়ে উঠল অন্যের সম্পত্তি?
কেন আদমের পাঁজর থেকে হাওয়া,
কেন আদিম অপরাধের বোঝা নারীর কাঁধে?

কেন জান্নাতের দরজায়
এত প্রহরা, এত নিষেধের ফারমান?
হে কিতাবের কারিগর,
তোমাদের প্রতিটি পৃষ্ঠায়
কিছু সত্য, কিছু ক্ষমতার কারুকাজ;
কিছু প্রেম, কিছু পুরুষতান্ত্রিক ফরমান।

তোমরা স্বর্গের মানচিত্র এঁকেছ,
কিন্তু নারীর অর্গাজমের ভূগোল
কোনো তাফসিরে রাখোনি।
আমি বলি
ইশ্‌ক কোনো ইবাদতের অধীন নয়,
কাম কোনো কুফরি নয়,
রতি কোনো পাপের প্রায়শ্চিত্ত নয়।

কামসূত্রের শ্লোক থেকে
সুফির ঘূর্ণন,
তন্ত্রের মুদ্রা থেকে
পারস্যের গজল,
সবখানেই শরীর এক গোপন উপনিষদ।

তোমার ঠোঁটে যখন আমার ঠোঁটের
নিঃশব্দ ইজতেমা বসে,
তখন নিউটনের মাধ্যাকর্ষণ
নিজের আপেল ভুলে যায়।
আইনস্টাইনের স্থান-কাল
তোমার নিঃশ্বাসে সংকুচিত হয়,
হাইজেনবার্গের অনিশ্চয়তা
আমাদের উন্মত্ত স্পর্শে
পায় এক নতুন সংজ্ঞা।

কোনো ফেরেশতা সাক্ষী থাকুক,
কোনো দেবতা করুক আপত্তি,
কোনো পুরোহিত লিখুক ফতোয়া!
আমাদের শরীরের নিজস্ব সংবিধান আছে,
হৃদয়ের ভূমিক্ষয় হয় তাতে প্রতিদিন।
…………. ………..

guest
0 Comments
Newest
Oldest Most Voted