কবিতা তুমিই আমার কবিতা
কবি মাহতাব বাঙ্গালী
Review This Poem

আমায় কিছু অক্ষর দাও
আমি শব্দ বানাব
আমায় কিছু শব্দ দাও
আমি বাক্য বানাব
আমায় কিছু বাক্য দাও
আমি কবিতা বানাব
আমায় কিছু কবিতা দাও
সেখানে আমি তোমায়ই খুঁজব

এ তোমার কাব্যময়ীতার সবই
এ তুমি – কাব্যময়ীতার কলি,
কাব্যময়ীতার বৃন্ত,
কাব্যময়ীতার দল,
কাব্যময়ীতার পাতা,
কাব্যময়ীতার সুগন্ধি হয়ে ছড়িয়ে পড়ো প্রান্তর থেকে প্রান্তরে
বন্দর থেকে বন্দরে – নিসর্গ সর্বময়।
আর এ তুমি কাব্যময়ীতার একটি শাখা
যেখানে আমি তোমার প্রেম প্রণয় হয়ে আসা একটি প্রাণ পাখি
আর কাব্যময়ীতার প্রেমে খুঁজি অভেদ্য বলয়।

© মাহতাব বাঙ্গালী
-জুলাই ০২, ২০১৮ চট্টগ্রাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted