| কবিতা | জৈব উৎপাদন কারখানা |
| কবি | অরূপ র. আচার্য্য |
| কবিতার বিষয় | জীবনমুখী |
জন্মেছিলাম এক রাতে, আজ থেকে সাত হাজার বছর পূর্বে
শিল্পের কার্তুজে আগুন দিয়ে বারুদের কটা গন্ধে, জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব কোনো এক সালে
বেহালা বাজিয়েদের সাথে, আকণ্ঠ মদ্যপ অবস্থায় সেদিন গর্ভপাত করেছিলাম
রক্ত দেখতে কেমন যেন? অনেক দিন হলো মাতৃভূমি শীতল
নাকি পৌষের হিমবাহে কাঁপছে,
অগ্নিকুণ্ডের উত্তাপ সাপের মতো; মসৃণ শরীরে উদ্দীপনা জাগছে না
সকল আগুন আজ সাইবেরিয়ার চূড়ায় নৃত্য করছে
আর মরুভূমিতে রাইফেল হাতে, একটি শিশু গিরগিটি মারছে
হ্যাঁ, শিশুত্ব ছেড়েছে শিশুকে- মায়ের দুগ্ধের জায়গায় এখন সে নারীর দুগ্ধগামী
জৈব উৎপাদন কারখানা; জৈব উৎপাদন কারখানায় জন্মেছিলাম আমি