কবিতা সংগ্রাম
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, স্বাধীনতা
Review This Poem

সাড়ে সাত কোটি প্রাণের দাবি,
বুলেটে বিঁধলো শোষক দল,
শান্ত শহর শ্মশান হলো—
রক্তে ভাসলো নদীর জল।

অস্ত্র হাতে কৃষক-ছেলে,
বুক পেতে দেয় তরুণ দল,
পায়ের নিচে কাঁপছে মাটি—
চোখে তাদের অগ্নিজল।

​বিজয় নিশান উড়বে বলে,
ঘুচলো আঁধার, কাটলো ভয়,
লক্ষ প্রাণের আত্মদানে—
ছিনিয়ে আনলো রক্তিম জয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted