কবিতা তুমিই দোষী
কবি আমিনা আরফান
সময় জানুয়ারি ২০২৬, দুপুর ২:৫৫ মিনিট
কবিতার বিষয় প্রতিবাদ

আমি কি বলেছি তাই নিয়ে তোমার যত বাড়াবাড়ি,
কত জনের প্রেমে পড়লে, কত জনের সাথে করলে ছাড়াছাড়ি।

তুমি কি ভেবেছিলে রাত দিন তোমার চিন্তায় ডুবে থাকি?
যেখানে সম্পর্ক নাই, সেখানে কোনো একটা জবাবদিহিতায় আটকে রাখি?

আমি বেমালুম ভুলে যাই অতীতের প্রশ্ন মস্তিষ্কে আটক,
অযথা স্মৃতির বেড়াজালে এক বন্দিত্বের নাটক।
আমি যে কেন নিজেকে মনে করব নিষ্পাপ,
কেনই বা তোমার দেওয়া এই অযথা অভিশাপ।

নাঃ, দোষী করতে পেরেছ কি? তোমার কি মনে হয়?
তবুও আমি কি বলেছি তাই নিয়ে তোমার যত বাড়াবাড়ি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
BIPLOB BAGCHI
4 months ago

valo legeche.darun onuvir prokas.