| কবিতা | শেষ বিদায় |
| কবি | ইতিমং মারমা |
| কাব্যগ্রন্থ | কালান্তর ব্যাধি |
| সময় | ২০, অক্টোবর, ২০২৫ |
| লিখার স্থান | লামা, বান্দরবান |
| সম্পৃক্ততা | প্রেমের বিরহ |
আমার ছোট্ট ঘরে
ঘুরাঘুরি করছে
ছোট্ট একটি আশা
আজ সযত্নে তাকে বিদায় জানিয়েছি।
আমার ফেলা আসা স্মৃতি হয়তো
সুখকর হবেনা
তোমার দিগন্তে।
তাই—
আমি হয়েছি হৃতসর্বস্ব
আমি হয়েছি নিঃসঙ্গ
আমি হয়েছি কিংকর্তব্যবিমূঢ়
আমি হয়েছি গাংচিল
আমি হয়েছি শূন্যতার মিথ্যে শব্দ।
তবুও কেন যেন তোমার মুখখানি
আমার চোখের আড়ালে ভাসছে।
আমি তোমার ছায়াতলে
প্রত্যাশায় অগনিত সমাধান খুঁজেছি।
আমি আবারও হয়ে গেলাম
সর্বস্ব হারানো পথিক।