| কবিতা | ভালোবাসি -২০৫১ |
| কবি | মাখন সরকার |
| সময় | ১১ঃ৫০রাত। |
| লিখার স্থান | জালালাবাদ ক্যান্টনমেন্ট |
নদী যেমন ঝর্ণা কে ভালোবাসে
ঠিক তার বিপরীতে
একটু
আমি তোমাকে ভালোবাসি !
অথবা
বৃষ্টি যেমন মেঘ কে ভালোবাসে
ঝড়ে যাওয়ার আগের মুহূর্তে
তারে-চে একটু বেশি,
আমি তোমাকে ভালোবাসি!
অথবা
সুর্য ডোবার আগে সন্ধ্যে যেমন গোধুলিতে মিশে যায়
তারপর,
চাঁদের নক্ষত্রের সাথে যে ভাবে মিশে দৃৃশ্যমান মেঘে ভেলা ভাসিয়া
নিয়ে যায় দূর গহ্বরে,
আসা-যাওয়া মাঝেই হঠাৎ মেঘ ডেকে বৃষ্টিতে ভিজে যাওয়ার
মাঝেও
আমি তোমাকে ভালোবাসি।