কবিতা জীবন এক বহমান নদী
কবি মেহেদী হাসান রানা
সময় জানুয়ারী, ২০২৫, রাত।
লিখার স্থান জেদ্দা, সৌদি আরব।
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

জীবনটা নদীর মতো, চলছেই অনন্ত,
কখনো শান্ত, কখনো বেগবান প্রতিক্ষণ।
সকালবেলা রোদের ছোঁয়া গায়ে মেখে
বিকেলের সুর্যাস্তে থমকে যায় বুকে।

হোঁচট খেলে নদী থামে কি কভু?
পাথর পেরিয়ে সে খুঁজে নেয় গতি
তেমনি আমরাও তো জীবন-তরীতে
সুখ-দুঃখের জোয়ারে, টিকে থাকি জিতে।

দুঃখের আঁধারে হারিয়ে যেও না,
সকাল ঠিক আসবে, বিশ্বাস রেখো
জীবনটা বয়ে যাবে আপন ছন্দে,
স্বপ্নগুলো আঁকড়ে ধরো আপন বন্দে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted