কবিতা ভাই
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২০ জুলাই ২০২৪
উৎসর্গ শহীদ আবু সাইদ
লিখার স্থান রায়গঞ্জ, সিরাজগঞ্জ
সম্পৃক্ততা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, বিরহ
Review This Poem

প্রথম গুলিটা যখন তুমি পাশ কাটিয়ে উঠলে
দ্বিতীয় গুলিটা তখন তোমার ডান পাঁজরে আঘাত করল
তখনও তুমি শির উঁচু করে দাড়ালে,
নব প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় ঘাতকের সম্মুখে।
তৃতীয় ও চতুর্থ গুলিটা যখন বক্ষভেদ করে সীমান্ত অতিক্রম করল
তখন তুমি লুটে পড়লে বাংলার বুকে স্বপ্ন আঁকা রক্তিম মাটিতে।
চারিদিকে বর্ধিত নয়নে চেয়ে অমূল্য সম্পদ উপহার দিলে
দৃপ্ত কন্ঠে প্রতিধ্বনিত হলো, কোটা বৈষম্যের সংস্কার চাই,
কোটা না মেধা?
ছাত্র জনতা উচ্চস্বরে বলল, মেধা, মেধা।

বিজয়টা দেখা তোমার হলো না।
তুমি নির্মমতার আবহে চলে গেলে।
ঘাতকের হিংস্রতা আন্দোলনের প্লটও বদলাতে চেয়েছিলো
কিন্তু তোমাকে ইতিহাসের পাতায় ঠাঁই দিল আম ছাত্র জনতা।

তুমি ছাত্র জনতার হৃদাসন বিজয় করেছো।
কর্তব্যের প্রশ্নে অধিকারের দাবীতে
সোচ্চার হবার সাহস তুমি দিয়েছো।
বাংলা অবিনাশী বর্ণমালাতে তোমার নাম স্বর্ণাক্ষরে রবে লেখা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted