কবিতা কাঁচাকাঁচি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় সেপ্টেম্বর ২০২৪,দুপুর
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা প্রানভরা হাসি
কবিতার বিষয় অন্যান্য, সমসাময়িক
Review This Poem

কাঁচাকাঁচি
—————
সুজিত কুমার ভৌমিক

কাঁচা হলে বয়সটা,কত কথা আসে মনে,
কাঁচামন প্রেমে পড়ে,গনগনে আগুনে।।
কাঁচা হলে অংকতে,বোকা কই তাহারে,
কাঁচা আমে নুন দিলে,জিভে জল আহারে ।।
কাঁচা জ্ঞানে কিছু হলে,কাঁচা কাজ বলি তারে।
কাঁচা হাতে কাজ হলে, পস্তাতে হবে পরে।।
কাঁচা ঘুম ভেঙ্গে গেলে,রাগ আসে মাথাতে।
কাঁচা চুলে পাক এলে,বুঝবে তুমি প্রাগ্যতে।।
কাঁচা ঘর ভেঙ্গে যায়,বৃষ্টিটা জোর হলে।
কাঁচা ছেলে পাকা হয়,সঙ্গীটা কাছে পেলে।।
কাঁচা সোনা পাকা হয়,খাদখানি মিশিয়ে,
কাঁচামাল না হলে,কারখানা বন্ধ যে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted