| কবিতা | আমাদের পৃথিবীতে |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| উৎসর্গ | তোমাকে |
| লিখার স্থান | বাড়িতে |
| সম্পৃক্ততা | অনুভব |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রেম, বিরহ, রূপক |
আমাদের পৃথিবীতে আর হয়তো মানুষ নেই।
ঘুরে ঘুরে তুমি ফিরে আসো,
আমিও আসি ফিরে।
আমরা ফিরে ফিরে আসি নক্ষত্রের মতো,
শালিক, ফিঙ্গে আর দোয়েলের চেনা নীড়ের মতো।
আর তুমি ও ফিরে আসো তাই।
আমরা মুখোমুখি হই,
অনন্তকাল ধরে,
আমাদের ফিরে আসা তবুও ,
প্রতিবার নতুন আর রঙ্গিন।